

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালির ইসলামিক কালচারাল সেন্টার এক ঘোষণায় জানিয়েছে, পবিত্র রমজান মাস শুরু হবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে, অন্যদিকে বাংলাদেশি প্রবাসী ইমাম ইতালির হিল্লাল কমিটির সভাপতি মুফতী ওয়ালি উল্লাহ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান, সৌদি আরব, মধ্যপ্রাচ্য এবং ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে (১৮ ফেব্রুয়ারি) বুধবার থেকেই ১লা রমজান ১৪৪৭ হিজরি শুরু হবে, প্রতিবছর এ নিয়ে সেন্ট্রাল মসজিদের সাথে হিল্লাল কমিটি কখনো একমত পোষণ করতে পারে না,তারা সৌদি আরবের সাথে মিল রেখে মাহে রমজান পালন করেন।
এমন দ্বিমত পোষনের জন্য ভোগান্তির শিকার হয় ইতালি মুসলিম ধর্মের বাংলাদেশি প্রবাসীরা, এদিকে সেন্ট্রাল মসজিদের সকল ইমাম এবং মসজিদ ইতালির সরকার অনুমোদিত কিন্তু হিল্লাল কমিটি ইমাম এবং মসজিদ ইতালি সরকার অনুমোদিত নয়।রোমে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় এমন অসংখ্য মসজিদ গড়ে উঠেছে, আর এমন গড়ে উঠা অনেক মসজিদে দান, ছদকার মাধ্যমে চলে ধর্মীয় চাদার ব্যবসা, অনেক সময় মসজিদে নামাজ পরতে এসে হট্টগোল করে আশেপাশে আবাসিক এলাকার স্থানীয় ইতালিয়ানদের ডিস্টার্ব করে। অনেক সময় বিরক্ত হয়ে তারা প্রশাসন কল করতে বাধ্য হয়।
ইতালিতে পবিত্র রোজা পালন শুরু করেছেন মুসলমানরা। ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় সৌদির সঙ্গে মিল রেখে দেশটির প্রবাসীরা তারাবির নামাজ পড়েন। ইউরোপের দেশগুলোতে থাকা মুসলমানরা সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সিয়াম সাধনা শুরু করেন। প্রবাসী বাংলাদেশিরাও এ রীতি পালন করেন।
ইতালির বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় মসজিদে তারাবি নামাজ আদায় করেন। এ সময় বাংলাদেশি কমিউনিটিতে মিলনমেলার অনুভূতি তৈরি হয়। এদিকে ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন প্রবাসীরা।
প্রবাসী বাংলাদেশিরা অনেকেই বলছেন, দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান মাস ফিরে এসেছে। তারা অনেক খুশি প্রবাসের মাটিতে মাহে রমজান পালন করতে পেরে, সারা বিশ্বে মুসলমানদের কাছে সংযম, আত্মশুদ্ধি, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সওগাত নিয়ে ফিরে এসেছে মাসটি। এ মাসে আল্লাহর ইবাদতে যথাসাধ্য মশগুল থাকার চেষ্টা করবেন প্রবাসীরা।
ইতালিতে বৈধভাবে প্রায় আড়াই লাখের বেশি বাংলাদেশির বসবাস। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও উৎসব পালনের জন্য ইতালিতে বাংলাদেশিদের বিভিন্ন বাংলা কমিউনিটি গড়ে উঠেছে।
মন্তব্য করুন
