বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘোষণা দিয়ে বলেন, আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। দিস ইজ আওয়ার ‘রেড লাইন’। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারে পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় সমালোচনার জবাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগকারীদের ভোট আবার গণণার পরামর্শও দেন তিনি।

তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে বলেন, আমি নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। আর যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছেন, তারা চাইলে আবার ভোট গণনা করতে পারেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করে আমরা বৈদেশিক সম্পর্ক রাখব। জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে। সব দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই।

রোহিঙ্গা বিষয়ে নজর আরও বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X