

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কার্যক্রম শুরু করল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সদ্য শপথ নেওয়া মন্ত্রীরা অংশ নেন।
জানা গেছে, বৈঠকে তাৎক্ষণিক চ্যালেঞ্জ ও আগামী দিনের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অর্থনীতির বর্তমান পরিস্থিতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। সরকারের প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নেও নীতিগত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে রাজস্ব আহরণ বাড়ানো, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং নীতিগত সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রাথমিক উপস্থাপনা করা হয়েছে। সেখানে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, সীমান্ত পরিস্থিতি এবং সাইবার অপরাধের বিষয়গুলো তুলে ধরা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন

