

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের লারাক দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে ইরানের ফার্স নিউজ।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় মধ্যরাতে ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জিাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, লারাক দ্বীপের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
এদিকে, এর কিছুক্ষণ আগে আলজাজিরা আরবির কাছে এক মার্কিন কর্মকর্তা দাবি করেন, লারাক দ্বীপে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুটি রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
তবে মার্কিন হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিয়েছে কি না, তা স্পষ্ট নয়।


