মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুক্তিযুদ্ধের বিপরীতে কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো যায় না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম
ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা
expand
ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা

একাত্তরের মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা এর বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি মনে করেন, একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা প্রকারান্তরে ইতিহাসকেই অস্বীকার করার শামিল।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে সর্বমিত্র চাকমা লিখেছেন, ‘একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা ইতিহাসকে অস্বীকার করা। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো যায় না।’

স্ট্যাটাসে ইতিহাসের নির্মোহ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে ডাকসুর এ সদস্য লিখেন, ‘শেখ মুজিবুর রহমানের সমালোচনা করতে হবে, বাকশাল নিয়ে হাজারটা প্রশ্ন তোলা যাবে, রক্ষীবাহিনীর তাণ্ডব নিয়ে কথা বলতে হবে। একই সাথে ৭ মার্চের ভাষণকে স্বীকার করতে হবে।’

৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সেই ভাষণ শুধু একজন নেতার বক্তব্য ছিল না। এটি ছিল রেসকোর্স ময়দানে জড়ো হওয়া লক্ষ মানুষের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার সম্মিলিত উচ্চারণ।’

তিনি মনে করেন, ‘একাত্তরের প্রতিটি বাঁক আমাদের জন্য স্মরণের।’

সবাইকে আহ্বান জানিয়ে ডাকসু সদস্য লিখেন, ‘বাকশাল নিপাত যাক, একাত্তর দালালের হাত থেকে মুক্তি পাক। রাজনৈতিক হাতিয়ার নয়, একাত্তর হোক গণমানুষের!’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup