

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি এজাহার দায়ের করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এসব এজাহার দায়ের করা হয়।
ছাত্রদলের দায়ের করা এজাহারে ইসলামী ছাত্রশিবিরের ২৮-সহ অজ্ঞাত ৪০-৪৫ এবং অপরপক্ষের এজাহারে ছাত্রদলের ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বুধবার ছাত্রদল নেতা মাহবুব হাসানের দায়ে করা এজাহারে অভিযুক্তরা হলেন ছাত্রশিবিরের আতিকুর রহমান নোমান, ইয়াসিন আরাফাত, আল-আমিন, সালাউদ্দিন আহমেদ, গোলাম ওয়াহিদ, মেজবাউল হক জিহাদ, তানজিল হাসান মন্ডল, সাইফুল ইসলাম তানভীর, আয়মান, শেখ রাইসুল, সিয়াম হোসেন, নাফিস সাদিক, সিলমন হোসেন, ইয়াসিন মিরাজ, নুর হক, হাসান নাসরুল্লাহ, জামিলুর রহমান সাদ, সাগর আলী, জিহাদ হোসেন, বিপুল হোসেন, আল আমিন, আব্দুল্লাহ কাফি, আব্দুল্লাহ আল মাসুদ, বিপুল মাহমুদ, সোহেল রানা, তানভীর আহমেদ, সিরাতুন্নবী ও জহিরুল ইসলাম।
অপরদিকে ছাত্রশিবিরের পলিটেকনিক শাখার এইচআরডি সম্পাদক মারুফ বিল্লাহ জিহাদের দায়ের করা এজাহারে অভিযুক্তরা হলেন— মুসি, মাহফুজ, রবিন, তুর্য, বাপ্পী, পলাশ, আল শাহরিয়ার সিফাত, মো. শারওয়ার সিফাত, মাহবুব হাসান মেহেদী, জোনায়েদ হোসেন মুন্না, মো. শইকত হোসেন, নাফিউর রহমান শ্রাবণ, মো. ফয়েজ আহাম্মেদ, মো. মাহমুদুল হাসান স্বাধীন, মো. আশিক প্রধান, সচিন সরকার নয়ন ও অনিক খান।
মন্তব্য করুন
