শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির মি‌ছিলে ছাত্রদলের হামলা, আহত ১০

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০২:২০ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে দলটি।

এনসিপির অভিযোগ, বিএনপির ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্রশক্তির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা দাবি করেছেন, এনসিপি নেতাকর্মীরা তাদের এক কর্মীর ওপর হামলা করে। এরপর তারা (এনসিপি) মিছিল নিয়ে এগিয়ে এলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রদলের চার জন আহত হয়েছেন বলে দাবি করেছেন রেজা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাস্থলে পুলিশ ছিল। কয়েকজন আহত হয়েছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন