শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোসাইনি দালানে ইমামবাড়া পরিদর্শন করলেন আসিফ মাহমুদ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:৫২ পিএম আপডেট : ১৯ জুন ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

রাজধানীর বকশিবাজারে শিয়া মুসলমানদের হোসাইনি দালানে ইমামবাড়া পরিদর্শনে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

শুক্রবার (১৯ জুন) বিকেলে তিনি সেখানে যান এসময় হোসাইনি দালান কমিটির সুপারিন্টেন্ডেন্ট এমএম ফিরোজ হোসাইন তাকে অভ্যর্থনা জানান।

এসময় আওয়ামী লীগের আমলে দখলে থাকা ৩ বিঘা জায়গা জুলাই গণঅভ্যুত্থানের পর কর্তৃপক্ষ ফিরে পাওয়ায় জুলাইয়ের ছাত্রজনতার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন ফিরোজ হোসাইন।

আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল সম্পাদক (যুগ্ম সদস্য সচিব) তারেক রেজা, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব এসএম শাহরিয়ার ও যুগ্ম সদস্য সচিব ফারজানা আহমেদ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup