শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেতা-নেত্রীর বিরুদ্ধে ‘ভিত্তিহীন অভিযোগ’, চট্টগ্রাম মহানগর এনসিপির নিন্দা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা তাদের দুই নেতার বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের বিরুদ্ধে সম্প্রতি উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যসাধনের অপচেষ্টা।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, সানজিদা সুলতানা ইভা নামের এক নারী নিজেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কর্মী দাবি করে গত ১৭ জুন চট্টগ্রামের চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন এবং ১৯ জুন একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত জিডি ও সংবাদ সম্মেলনে তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন এবং এনসিপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন, তা আমাদের বিবেচনায় সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক এবং রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যসাধনের অপচেষ্টা।

এদিকে, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে অনুমাননির্ভর, বিভ্রান্তিকর বা মনগড়া মন্তব্য থেকে বিরত থাকার জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর এনসিপি জানায়, চট্টগ্রাম মহানগর এনসিপি দেশের প্রচলিত আইন, বিচারব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান জানাই যে, যেকোনো অভিযোগ যথাযথ তদন্ত, তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হোক এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কিংবা ব্যক্তিগত প্রতিহিংসার হাতিয়ার হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারের সুযোগ যেন সৃষ্টি না হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ন্যায়, সত্য ও আইনের শাসনের প্রতি অবিচল আস্থা রেখেই আমরা আশা করি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup