

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংস্কারের এজেন্ডা থেকে সরকার পিঠ বাঁচিয়ে চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার সংগঠন ওএমসিটি ও অধিকার আয়োজিত নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় আখতার হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেফতার ও কারাগার জীবনে অমানবিক নির্যাতনের ঘটনা বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, সব অপরাধের বিচার হবে এটাই আমরা প্রত্যাশা করেছি। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার আইন করেছিলো। কিন্তু দুঃখের বিষয় হলো নির্বাচিত সরকার গুমের ও বিচার বিভাগের অধ্যাদেশ আইনে পরিণত করে নাই। সংসদে আমরা বিরোধিতা করলেও সংখ্যায় কম হওয়ায় তা গুরুত্ব পায়নি।
সরকার জানিয়েছে বাতিল হওয়া অধ্যাদেশগুলো ত্রুটিহীন করে ভবিষ্যতে সামনে আনবে— এমন কথা বলে আখতার হোসেন বলেন, বাতিল হওয়া অধ্যাদেশগুলো বিএনপি সরকার কিভাবে নিয়ে আসে সে বিষয়ে আশঙ্কা ও সতর্ক অবস্থায় আছি।
মন্তব্য করুন