

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কর্ণেল (অব:) অলি আহমেদ বলেছেন, '২০২৪ এর গণঅভ্যুত্থানে বিএনপির কোন সম্পৃক্ততা ছিলো না।'
এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।
পোস্টে রাশেদ খাঁন বলেন, মি. অলি আহমেদ, আপনাকে মুক্তিযোদ্ধা হিসেবে শ্রদ্ধা করি, কিন্তু ২০২৪ এর গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে আপনি টোটালি অজ্ঞ।
রাশেদ আরও বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাথে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিএনপি, এরপরে জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো, আর সংগঠন হিসেবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে হেফাজতে ইসলাম। শীঘ্রই আপনার কাছে আমি লিপিবদ্ধ ইতিহাস পৌঁছে দিবো। আমি যে নিউজটা শেয়ার করলাম, এটা ছিলো বিএনপির মহাসচিবের বক্তব্যকে কেন্দ্র করে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিলো, সেটা দূর করার জন্য জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন। ঠিক একই দিনের রাতের সংবাদ সম্মেলন থেকে কমপ্লিট শাটডাউনে সমর্থন ও সবাইকে রাজপথে নামার আহ্বান। আর এই উদ্যোগ ছিলো বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের।
পোস্টে রাশেদ খান বলেন, আন্দোলনে বিএনপি কিভাবে কাজ করেছে, সেটি আপনাদের জোটের অন্যতম জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে আপনি জিগ্যেস করতে পারেন। আন্দোলনের সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিরোধীদলীয় উপনেতা জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে কথা বলিয়ে দেন। আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করেছে। রাজনীতি করবেন ভাল, কিন্তু মিথ্যা ব্লেম দিয়ে কেন? সত্য সবসময় সুন্দর, সত্যকে ধারণ করুন।
মন্তব্য করুন
