বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: বিরোধীদলীয় চিফ হুইপ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা এই সংসদটা কীভাবে গঠিত হয়েছে, আমরা ভুলে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি।’

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, সংসদের নিয়মিত ও দৈনন্দিন অন্য সব কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, বিষয়টি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্বসহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত এবং এর একটি সুরাহা হওয়া প্রয়োজন। এরপরই সংসদের নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সংগত বলে তিনি মনে করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতিমধ্যে একটি নোটিশ দেয়া হয়েছে। তিনি স্পিকার ও হাউসের প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘আমরা প্রথমে এই বিধিতে নোটিশ দিয়েছি। জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগে আলোচনা হোক– এটি আপনার প্রতি আমাদের অনুরোধ রইল।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup