

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই গণহত্যা ও গুমের বিচার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদারকির লক্ষ্যে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১ মার্চ) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও গুমের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে হাসনাত আব্দুল্লাহকে। উপপ্রধান হিসেবে রয়েছেন মুজাহিদুল ইসলাম শাহীন।
সদস্য হিসেবে আছেন কাজী রাইসুল ইসলাম, শারমিন সুলতানা, জাহিদ হাসান, মো. মাহবুব আলম, অ্যাডভোকেট খন্দকার রাকিব, অ্যাডভোকেট ওমর ডালী, অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার, অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, তামিম আহমেদ ও আরমান হোসাইন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রয়োজনে কমিটি তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ জনসমক্ষে তুলে ধরবে।
মন্তব্য করুন
