বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন জামায়াতের নারী এমপিরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন জামায়াতে ইসলামীর নারী এমপিরা
expand
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন জামায়াতে ইসলামীর নারী এমপিরা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্যরা। বৃহস্পতিবার ( ২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে অংশ নিয়ে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন চলছে। জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ভোট দিচ্ছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েও নিজের ভোট নিজে দিতে পারছেন না জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। কারণ, তিনি জাতীয় সংসদের সদস্য নন।

অন্যদিকে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট নিজেই দিয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। বর্তমানে সংসদে থাকা ৩৪৯ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank