বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সাবেক শিবির সভাপতি 

ছাত্রদল ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম।
expand
সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম।

সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দাবি করেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ছাত্রদলের কর্মকাণ্ড ছাত্রলীগের অতীত আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট (৩৫ জুলাই) ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গিয়েছিল। দুই বছর পর একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলার দৃশ্য দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে জাহিদুল ইসলাম ছাত্রদলের উদ্দেশে বলেন, বিএনপি ক্ষমতায় আসছে- এমন ধারণা থেকে যদি তারা ক্যাম্পাসে ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হতে চায়, তাহলে এর পরিণতি ভালো হবে না। তিনি দাবি করেন, ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা ছাত্রলীগের পাশাপাশি ছাত্রদলের পুরোনো ধারার রাজনীতিকেও প্রত্যাখ্যান করেছে।

নিজেকে রাজনৈতিক প্রতিপক্ষ হলেও শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করে তিনি ছাত্রদলের প্রতি নতুন ধারার রাজনীতিতে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে যে হিংস্র মনোভাব দেখা যাচ্ছে, তা শেষ পর্যন্ত তাদের জন্যই ‘বুমেরাং’ হতে পারে।

তবে জাহিদুল ইসলামের এসব মন্তব্যের বিষয়ে ছাত্রদল বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন