

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
এর আগে একই দিন দুপুরে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন ইসহাক দার। বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অঙ্গনের চলমান ইস্যুগুলো তার আলোচনায় প্রাধান্য পেতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন