মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

 জামায়াত দেশের দায়িত্ব নিতে চায়: আযাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না; বরং দেশ, জনগণ ও রাষ্ট্রের কল্যাণে সত, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলার উত্তর অংশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের জনগণ আজ সমাজ ও রাস্ট্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব প্রত্যাশা করে। জনগণের সেই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী আদর্শিক ও গণমুখী রাজনীতির মাধ্যমে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণের পরিবর্তে দলীয় নেতা কর্মীদের ভাগ্য পরিবর্তন করা কোনো দলের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না; বরং সরকার পরিচালনার লক্ষ্য হওয়া উচিত জনগণের সার্বিক কল্যাণ, মৌলিক অধিকার সুরক্ষা, দেশের নিরাপত্তা বিধান এবং সুশাসন নিশ্চিত করা।

ড. হামিদ আযাদ বর্তমান লাগামহীন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সড়কে আইন-শৃঙ্খলার অবনতি ও দেশব্যাপী জনগণের চরম নিরাপত্তাহীনতা নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবলিম্বে জ্বালানি তেলের মূল্য হ্রাস করে জনগণের নাগালের মধ্যে মূল্য নির্ধারণ করার আহ্বান জানান। সাথে সাথে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান।

বক্তব্যে ড. হামিদ আযাদ গতকাল রাতে খান জাহান আলী মাজারের পুকুরে কুমিরের আক্রমণের শিকার হয়ে শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং তিনি ভবিষ্যতে এরূপ দূর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ড. হামিদ আযাদ ব্যংকিং সেক্টরে অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশ ব্যাংক ও প্রশাসনের অন্যায্য হস্তক্ষেপেরও নিন্দা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন