মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি মহিলা জামায়াতের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৫ পিএম
রাজনৈতিক দল ও বিশিষ্ট পেশাজীবিদের সম্মানে জাময়াতে ইসলামী মহিলা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
expand
রাজনৈতিক দল ও বিশিষ্ট পেশাজীবিদের সম্মানে জাময়াতে ইসলামী মহিলা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঘরে বাইরে সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। মঙ্গলবার ( ৩ মার্চ ) রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় রমজানের গুরুত্ব তুলে ধরে মহিলা বিভাগের সেক্রেটাারি ইফতার মাহফিলে আসা সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিভিন্ন পেশাজীবী ও সমাজের সর্বস্তরের নারীদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিম আর্লি, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট হসেনা পাশা, জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহাবান জানান। এসময় নির্বাচনী প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের কাজের প্রশংসা করেন তিনি।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট রমজান মাসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস আচরনের নিন্দা জানান। এসময় ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ওপর সহিংসতা বন্ধে নরীর ক্ষমতায়নের ওপর গুরুদ্বরোপ করেন।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। সবশেষে মুনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা বেগম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন