

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সংসদে জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে না বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, দেশের কোটি মানুষ গত ১৮ বছর যাবত আজকের এই ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল।
তিনি বলেন, আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবো না। দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনগণের স্বার্থ বিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত।
শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক দলগুলোর সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় ক্বারী বেলাল হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।
বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারকে রহমান ইফতার মাহফিলে পৌঁছালে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর র্শীষস্থানীয় নেতারা তাকে স্বাগত জানান। এ সময় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গী দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীসহ বিভিন্নি শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা এই ইফতারে যোগ দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০১৩ সালের এই দিনে দলটির নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে ফাঁসির আদেশ দেওয়া হয়। এতে বিক্ষোভে ফেটে পড়ে দেশের মানুষ। শুধু জামায়াতের নেতাকর্মী ই না, সাধারণ মানুষও সেদিন রাস্তায় বেরিয়ে এসেছিল।
জামায়াতের সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের দিনকে ইতিহাসের জঘন্যতম 'কালো দিন' আখ্যা দিয়ে জামায় আমির ডা. শফিকুর রহমান বলেন, আল্লামা সাঈদীর মত এমন একজন ইসলামী ভাষ্যকারকে ফাঁসি দিয়েই ফ্যাসিস্ট সরকার ক্ষান্ত হয়নি। তারা বিক্ষুব্ধ জনতার বুকে গুলি চালিয়েছিলো। একজন ব্যাক্তির ফাঁস্যার রায়কে কেন্দ্র করে ১৬৪ জন মানুষ হত্যার নজির মনে হয় ইতিহাসে বিরল।
মন্তব্য করুন
