রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ হাতে নির্বাচনি ব্যানার-পোস্টার সরালেন ডা. শফিকুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের বিভিন্ন এলাকায় লাগানো ব্যানার, পোস্টার অপসারণ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের বিভিন্ন এলাকায় লাগানো ব্যানার, পোস্টার অপসারণ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের বিভিন্ন এলাকা থেকে নির্বাচনী প্রচারণার পোস্টার, ব্যানার সরানোর উদ্যোগ নিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির নিজ হাতে নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করেন।

একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জামায়াত আমির ডা. শফিকুর। এ সময় জামায়াত আমিরের সঙ্গে দলটির নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X