সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার পঞ্চগড় সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, জনসভায় ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় নির্বাচন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং জামায়াতে ইসলামীর নির্বাচনি লক্ষ্য ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সাংগঠনিক দিকনির্দেশনাও প্রদান করবেন।

এই জনসভাকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। জনসভা সফল করতে এলাকায় নির্বাচনি প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, দেশের জনগণ একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তিনি আরও বলেন, এই প্রত্যাশা বাস্তবায়নে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, পঞ্চগড়ের জনসভা থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X