বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
বেগম খালেদা জিয়া
expand
বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা অংশ নেবার সম্মতি জানিয়েছেন।

দলীয় চেয়ারপার্সন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি এ অনুষ্ঠানে অংশ নেবেন।’

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত বছরও খালেদা জিয়া একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তখন সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান।

সেই অনুষ্ঠানেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও খালেদা জিয়াকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup