সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের ভাইরাল ভিডিও শেয়ার করায় ছাত্রদল নেতা বহিষ্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
বহিষ্কৃত খাইরুল ইসলাম রোমান
expand
বহিষ্কৃত খাইরুল ইসলাম রোমান

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজনকে ধমক দেওয়ার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১১ সেকেন্ডের ভিডিও ফেসবুকে পোস্ট করার দায়ে ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। মির্জা ফখরুলের সেরই ভিডিও ভাইরাল হয়।

বহিষ্কৃত খাইরুল ইসলাম রোমান (৩২) জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

তিনি ২০১৮ সালে রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদে ছাত্রদলের ভিপি প্রার্থী হিসেবে নির্বাচনও করেছিলেন।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা রোমান সম্প্রতি খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদের পরীক্ষায় অংশ নিতে আসা প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনাতেও আলোচনায় আসেন।

কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়—সাংগঠনিক নীতি লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে রোমানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেন। পাশাপাশি সংগঠনের কোনো পর্যায়ে তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে খাইরুল ইসলাম জানান, মহাসচিবের ধমক দেওয়ার ভিডিওটি তিনি দুপুরে শেয়ার করেছিলেন, যা পরে মুছে ফেলেন এবং দুঃখপ্রকাশও করেন।

তার ভাষায়, “এটাই নাকি আমার অপরাধ। রাজনীতিতে সহনশীলতার বিকল্প নেই। ওই ব্যক্তি বা কর্মীও আমাদেরই ভোটার।”

উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়—মির্জা ফখরুল ভিড়ের মধ্যে দিয়ে হাঁটার সময় একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন, “আমাকে চিনছেন নাকি?”—এর জবাবে মহাসচিব বিরক্তি প্রকাশ করেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup