

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৫ আগস্ট) নজরুল বর্ষ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আমি হবো সকাল বেলার পাখিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আজও ফ্যাসিবাদের জন্ম হয়, ফ্যাসিবাদ নিষ্ঠুরতা করে। নিজ দেশেরই ফ্যাসিবাদী শাসক নিজ দেশের লোকদের গুম করে, হত্যা করে, রক্ত ঝরায়—এ কারণেই নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যেও একটা কাব্যিক মন ছিলো, তিনি হয়তো কবিতা লিখেননি কিন্তু তিনিও একজন কবি ছিলেন। আর কাব্যিক মন থাকাতেই তিনি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন।’
রুহুল কবির রিজভী বলেন, রবীন্দ্রনাথ অনেক শিশুর জন্য কবিতা ও গান লিখেছেন। ‘আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে’—এ ধরনের গান শিশুরা গায়। প্রত্যেক কবি-সাহিত্যিকের নিজস্ব প্রতিভা রয়েছে এবং সাহিত্যজগতে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। তবে সবকিছু মিলিয়ে রবীন্দ্রনাথের যে উচ্চতা, তার সঙ্গে তুলনা করা কঠিন।
তবে শিশুতোষ রচনার ক্ষেত্রে কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথের চেয়েও বড় বলে মনে করেন তিনি।
রিজভী বলেন, একজন কবির সঙ্গে আরেকজন কবির তুলনা হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ এগিয়ে যান। শিশুদের জন্য গান, শিশুদের জন্য কবিতা এবং এত প্রাণস্পর্শী কবিতা ও গান নজরুল লিখেছেন, যা তাকে শিশুতোষ রচনার ক্ষেত্রে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে।
নজরুলের ‘প্রজাপতি’ গানটির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘প্রজাপতি, প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা’— অসাধারণ একটি গান। শিশুদের জন্য লেখা ‘খাদু দাদু’ কবিতায় দাদু বা নানার সঙ্গে নাতি-নাতনির রসিকতার সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। ‘খুকি ও কাঠবিড়ালি’ কবিতায় একটি প্রাণীর সঙ্গে ছোট্ট একটি মেয়ের মনের অন্তর থেকে যে কথোপকথন, সেটিও অসাধারণ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক উজ্জ্বলসহ অনেকে।


