বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন হানিফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০২:৫৩ এএম
বীর মুক্তিযোদ্ধা মো: হানিফ রাড়ী। ছবি: সংগৃহীত
expand
বীর মুক্তিযোদ্ধা মো: হানিফ রাড়ী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: হানিফ রাড়ীকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সংগঠনটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৬ জুন অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তাকে এ পদোন্নতি প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ রাড়ীর এই পদোন্নতি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। সংগঠনের পক্ষ থেকে তাঁর সর্বাত্মক সাফল্য কামনা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank