শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৯ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

বিরোধী দলকে ষড়যন্ত্রের পথ পরিহার করে গঠনমূলক সমালোচনা করার আহবান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) বেলা ১১টায় জিয়াউর রহমানের সমাধীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবে দলটি।

এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি স্থানে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি'র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলি সপু প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন