

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম আজ শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীরা যারা ফরম পূরণ করে জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে বিকাল ৩টা থেকে নেওয়া হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
এর আগে ১০, ১১ ও ১২ এপ্রিল তিন দিনব্যাপী দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি। প্রতিটি ফরমের মূল্য ছিল দুই হাজার টাকা। ফরম জমার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানতও দিতে হয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, তিন দিনে প্রায় ১ হাজার ৩০০টি ফরম বিক্রি হয় এবং এর মধ্যে প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়ে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপির জন্য ৩৬টি আসন নির্ধারিত রয়েছে।
মন্তব্য করুন