বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম
বিএনপির লোগো
expand
বিএনপির লোগো

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন বিএনপির শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনি এলাকায় ভোট প্রদান করবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শীর্ষ নেতাদের ভোটকেন্দ্রের তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি নেতাদের ভোটকেন্দ্রের তালিকা-

তারেক রহমান (চেয়ারম্যান): ঢাকা-১৭ আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব): ঠাকুরগাঁও-১ আসনের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন: কুমিল্লা-১ আসনের গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মির্জা আব্বাস: ঢাকা-৮ আসনের শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ।

গয়েশ্বর চন্দ্র রায়: ঢাকা-৩ আসনের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ড. আব্দুল মঈন খান: নরসিংদী-২ আসনের চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আমির খসরু মাহমুদ চৌধুরী: চট্টগ্রাম-১১ আসনের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সালাহ উদ্দিন আহমেদ: কক্সবাজার-১ আসনের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউট।

ইকবাল হাসান মাহমুদ টুকু: সিরাজগঞ্জ-২ আসনের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম: ভোলা-৩ আসনের লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন: দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুল।

দলীয় সূত্রে জানা গেছে, ভোট প্রদানের পাশাপাশি নেতারা নিজ নিজ এলাকার নির্বাচনি পরিবেশ ও ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X