

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যাল মাঠের সমাবেশের মঞ্চে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাঠে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। মাঠ প্রাঙ্গনে আসলেই হাজার হাজার নেতা-কর্মী তুমুল করতালে দিয়ে তাদের নেতাকে অভিবাদন জানায়। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
সর্বশেষ ২০০৩ সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ করতে ঠাকুরগাঁও এসেছিলেন তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করেছিলেন তারেক রহমান ২০০৩ সালের ৪ জানুয়ারি। ওই সম্মেলনটি উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সেজন্য ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমন বিএনপির নেতা-কর্মীদের কাছে অন্য রকম একটা আবেগ রয়েছে যার বহির্প্রকাশ নির্বাচনি সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জেলাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জন্ম।
তিনি দলের শুধু মহাসচিবই নয়, সারাদেশের মানুষের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। সেজন্য ঠাকুরগাঁও বাসীর কাছে মির্জা ফখরুল ইসলাম স্যার অন্য রকম গর্ব তারা নিজেদের পরিচয় দেন।
পবিত্র কোরআন তেলোয়াতের পর পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে বেলা ১১টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াত করেন মাওলানা্ খলিলুর রহমান, গীতা পাঠ করেন ওমা শংকর ও বাইবেল পাঠ করেন ফাদার জসিম মুরমু।
সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। সঞ্চলনায় রয়েছেন জেলার সাধারণ সম্পাদক পয়গাম আলী।
মন্তব্য করুন

