বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘোষণা দিয়ে দল ছাড়লেন বিএনপি-শ্রমিকদলের দুই নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ এএম
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম
expand
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম

বিএনপির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজির অভিযোগ তুলে দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি ফেরদৌস আলম।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি ও শ্রমিক দলের এই দুই নেতা।

সংবাদ সম্মেলনে দুইজনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ফেরদৌস আলম। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় ২৫ বছর আগে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম এবং দীর্ঘ ১৭ বছর মামলা-হামলা, জেল-জুলুম সহ্য করে দলীয় রাজনীতি করে এসেছি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হলেও দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত নতুন বাংলাদেশের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। ৫ আগস্টের পর তাহিরপুর উপজেলায় লুটপাট ও দুর্নীতি বেড়েছে এবং এতে বিএনপির স্থানীয় শীর্ষ নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে। আগের মতো এখনো জনগণ লুটপাটকারীদের নাম প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছে।

ফেরদৌস আলম আরও বলেন, জুলাই আন্দোলনের সাফল্যকে বিএনপি কার্যত অস্বীকার করছে এবং রাষ্ট্র সংস্কারের বিষয়ে গৃহীত ঐকমত্যভিত্তিক প্রস্তাবের প্রতিফলন দেখা যাচ্ছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X