বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কায়কোবাদের মনোনয়নপত্র বাতিলের আবেদন স্থগিত, চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
expand
বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়নপত্র বাতিলের আবেদন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে দীর্ঘ শুনানির পর ইসির আপিল বোর্ড এ সিদ্ধান্ত দেয়।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদন শুনানিতে এ ঘোষণা দেয় ইসি। এর আগে সকাল দশটা থেকে তালিকায় থাকা আবেদনের আপিল শুনানি শুরু হয়।

ইসির আপিল বোর্ড শুনানিতে বলে, আগামীকাল সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।

এর আগে, একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইউসুফ সোহেল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আবেদন করেছিলেন। কায়কোবাদের বিরুদ্ধে তুরস্কের নাগরিক হওয়ার অভিযোগ করা হয় ইসিতে।

এদিন, কায়কোবাদের পক্ষে আইনজীবী এবং আপিলকারীর পক্ষেও আইনজীবী উপস্থিত ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন এ সিদ্ধান্ত জানায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন