বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০ এসপিকে বদলি করে প্রজ্ঞাপন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁদের বদলির কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন), খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। ময়মনসিংহ জেলার এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে (পুলিশ ট্রেনিং সেন্টার) এবং ডিএমপির উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনে, জামালপুরের এসপি চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলায়, ডিএমপির উপকমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলায়, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে এবং পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন