সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে মাননীয় বলবেন না, সাংবাদিকদের তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
বিএনপির চেয়ার‌ম্যান তারেক রহমান
expand
বিএনপির চেয়ার‌ম্যান তারেক রহমান

রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ার‌ম্যান তারেক রহমান।

এ সময় কথা বলতে গিয়ে একজন সাংবাদিক তারেক রহমানকে ‘মাননীয় বিএনপি চেয়ারম্যান’ বলে সম্বোধন করেন। বক্তব্যের মধ্য ওই সাংবাদিককে থামিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ‘প্লিজ আমাকে মাননীয় বলবেন না।’

এ সময় বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আপনাদের কাছ থেকে আমরা যেন এমন ধরনের আলোচনা ও সমালোচনা পাই, যা আমাদের সাহায্য করবে দেশকে এগিয়ে নিয়ে যেতে।

শুধু সমালোচনার জন্য সমালোচনা করা নয়; আপনাদের কাছ থেকে যেন এমন সামালোচনা আমরা পায়, যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান করতে পারি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন