বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির ‘মশাল রোড শো’ স্থগিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
রুহুল কবির রিজভী
expand
রুহুল কবির রিজভী

বিজয়ের মাসকে সামনে রেখে ঘোষিত ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সংকটকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত তিন দিনে কোনো উন্নতি দেখা যায়নি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে এবং আপাতত সেখানেই চিকিৎসা অব্যাহত থাকবে।

এর আগের রাতে হাসপাতাল ফটকে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসায় যুক্ত আছে দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের কয়েকটি মেডিকেল টিম। তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা প্রক্রিয়া এগিয়ে চলছে।

জাহিদ হোসেন আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি পরিবারের সদস্য ও দলের নেতারা খালেদা জিয়ার সেবাযত্নে সম্পৃক্ত রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup