

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংসদে বুধবারের (০৯ সেপ্টেম্বর) অধিবেশনে ভিন্নমত নিয়ে উত্তপ্ত পরিস্থিতি ও অসহিষ্ণু আচরণের অভিযোগ টেনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘গতকাল সংসদে আমার আশপাশ থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এটা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘আমার বক্তব্য শেষে কেউ পাল্টা বক্তব্য দিতে পারেন। কিন্তু গতকাল (৯ সেপ্টেম্বর) সংসদে আমার আশপাশ থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এটা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।’
তিনি বলেন, ‘একটি সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য থাকেন। একেকজনের একেক ধরনের মত থাকবে। আমার বক্তব্যের সঙ্গে কারও দ্বিমত থাকলে তিনি পাল্টা বক্তব্য দিতে পারেন। কিন্তু গালাগালি কোনোভাবেই সংসদীয় আচরণ হতে পারে না।’
তিনি বলেন, ‘এই সংসদে যখন আমি একা দাঁড়িয়ে ২০১৮ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, তখন আমি জঘন্যভাবে মুখোমুখি হয়েছি। সংসদে শুধু এর পক্ষে ভোট দেওয়ার জন্য বিরোধী দল সেজে বসে থাকার কোনো মানে আমি দেখি না।’
এর আগে বুধবারের সংসদীয় কার্যক্রমের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। আওয়ামী লীগকে যখন বলতাম, তারাও হট্টগোল করত। এখন বিএনপিও একই ধরনের আচরণ করছে।’
রুমিন ফারহানা বলেন, সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। তবে সেই মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে সংসদীয় শিষ্টাচার ও গণতান্ত্রিক রীতি মেনে চলা প্রয়োজন।

