মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সামনে ৬ দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চলতি বছরের ৮ মাস শেষের পথে। বাকি রয়েছে আর ৪ মাস। এরই মধ্যে বছরের সরকারি ছুটির বেশির ভাগই শেষ হয়ে গেছে। তবে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য সামনে আরও ৬ দিনের ছুটি রয়েছে। তবে আছে দুঃসংবাদও। ২টি ছুটি পড়েছে-সাপ্তাহিক ছুটির দিনে। ফলে ওই দুই দিনের জন্য অতিরিক্ত ছুটি মিলবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন-সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

বছরের বাকি সময়ে যেসব সরকারি ছুটি রয়েছে, সেগুলো হলো-

আগস্টে এক দিন: আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি রয়েছে।

সেপ্টেম্বরে এক দিন: ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাকরিজীবীরা অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাবেন না।

অক্টোবরে দুই দিন: অক্টোবর মাসে দুর্গাপূজার দুই দিনের ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।

ডিসেম্বরে দুই দিন: বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরো দুটি সরকারি ছুটি।

১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শুক্রবার) যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে। ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় এই ছুটিটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank