মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন হঠাৎ ন্যাড়া মাথায় নয়নতারা?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

সামাজিক মাধ্যমে সম্প্রতি দক্ষিণ ভারতীয় সিনেমার 'লেডি সুপারস্টার' নয়নতারার একটি ছবি ঘিরে তীব্র জল্পনা শুরু হয়। ছবিটিতে অভিনেত্রীকে সম্পূর্ণ ন্যাড়া মাথায় দেখা যায়।

ছবিটি প্রকাশের পর থেকেই দাবি করা হতে থাকে, তার নতুন চলচ্চিত্র ‘টক্সিক’-এর মুক্তির আগে অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে গিয়ে তিনি মাথার চুল ফেলেছেন।

নয়নতারাকে ঘিরে দর্শকদের কৌতুহল এমনিতেই তুঙ্গে থাকায় পোস্টটি দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি যাচাই করতে গিয়ে দেখা যায়, ভাইরাল হওয়া এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ছবিগুলো কৃত্রিমভাবে পরিবর্তন বা এডিট করা।

বাস্তবে নয়নতারা তিরুমালা মন্দিরে গেলেও সেখানে মাথা ন্যাড়া করার মতো কোনো ঘটনা ঘটেনি।

সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া এই এডিটেড ছবিগুলোর সঙ্গে নয়নতারার তিরুমালা সফরের আসল ছবিগুলো তুলনা করলেই জালিয়াতি স্পষ্ট হয়ে ওঠে।

বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে আসল ছবির ওপর প্রযুক্তির সাহায্যে এই পরিবর্তন আনা হয়েছে। অবশ্য এ নিয়ে নয়নতারা বা তার টিম এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank