শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৩:৪৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশের যুব আন্দোলনকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রত্যয়ে বাংলাদেশ যুব ইউনিয়ন, ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর হাতিরঝিলস্থ পুলিশ প্লাজা সংলগ্ন ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিন্দ্য দ্বীপ।

উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং যুবসমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা এবং যুবসমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, যুব ইউনিয়নের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আশিকুল ইসলাম জুয়েল ও আনোয়ার হোসেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সজীব এবং আহ্বায়ক মো. সোহেল ফকির।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক অপূর্ব সাহা ও সমাজকল্যাণ সম্পাদক রফিজুল ইসলাম রফিক।

বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ করতে যুব ইউনিয়ন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে ইরান মোল্লা সভাপতি এবং মো. সোহেল ফকির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সঙ্গে ২৫ সদস্যের নতুন কমিটিও গঠন করা হয়েছে, যেখানে সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের নির্বাচিত করা হয়েছে। দুটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে, যা পরে কো-অপ্টের মাধ্যমে পূরণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup