শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইকে স্মৃতিতে নয়, রাষ্ট্রগঠনের কর্মসূচিতে রূপ দিতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই শুধু স্মৃতির বিষয় নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের একটি ভিত্তি। এই আন্দোলনে দেশের সবচেয়ে সচেতন ও শিক্ষিত তরুণদের অংশগ্রহণ ছিল। বিদায় হজের ভাষণের বার্তার মতো জুলাইয়ের বার্তাও দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে হবে।

শুক্রবার (২৬ জুন বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, জুলাইকে কেবল অতীতের একটি ঘটনা হিসেবে ধরে রাখা যাবে না। আগামী দিনের সংগ্রাম ও রাষ্ট্রগঠনের ভিত্তি হিসেবে জুলাইকে ধারণ করতে হবে। ২০২৪ সালের আন্দোলন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন প্রজন্মের যোদ্ধা তৈরি করেছে। বাংলাদেশ ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। তবে দেশের বৃহত্তর স্বার্থে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে নিয়মিত আলোচনা ও মতবিনিময় অব্যাহত রাখা প্রয়োজন।সংস্কারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে যার যার অবস্থান থেকে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, জুলাই ব্যর্থ হয়নিএ বিষয়ে আমরা একমত। জুলাইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করেছি। তবে সেই অর্জনকে সুসংহত করতে হলে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে যোগাযোগ ও মতবিনিময় আরও জোরদার করতে হবে। জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতার পরিবর্তে আত্মসমালোচনা ও আত্মোপলব্ধির চর্চা প্রয়োজন।

মঞ্জু আরো বলেন, জুলাই উদযাপন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। মুক্তিযুদ্ধের চেতনার মতো জুলাইয়ের চেতনাকেও কোনো নেতিবাচক ট্যাগিংয়ের শিকার হতে দেওয়া যাবে না। আমরা এখনো সেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারিনি, যেখানে জুলাইয়ের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। তবে আমরা ব্যর্থও হইনি। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে এবং জনগণের কাছে একটি কার্যকর বিকল্প শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের,ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা, রেভুলেশন ওয়াচের আহ্বায়ক সানজিদ হাসান তানভির, জুলাই সংগঠক লাবিব মাহমুদ, PUNAB-এর সেক্রেটারি তানজিমুল ইসলাম, রাষ্ট্র সংলাপ ফোরাম (SDF)-এর সদস্য সচিব আনম আয়াশ এবং বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের আহ্বায়ক নোমান বিন নুরুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ঐক্য, সংলাপ, সাংস্কৃতিক আন্দোলন এবং বিচার ও সংস্কার প্রশ্নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন কাঠামোয় তরুণ ও নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী কওমী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকছুদুর রহমান,রেভুলেশন ওয়াচের হেড অব কমিউনিকেশনস আব্দুর রহমান রাকিব, মঞ্চ ২৪ এর সংগঠক আসিফ আদনান, ইশরাত করিম অর্পিতা,PUSAB (প্রাইভেট) এর সংগঠকনুসরাত নুর,জিহাদ,ওয়ারিওরস অব জুলাইয়ের সভাপতি সালমান হোসেন, মুখপাত্র কামরুল ইসলাম,বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি নেছার উদ্দিন নাঈম,সেক্রেটারী হাসান আল মাহমুদ,তারুণ্যের জুলাইয়ের সভাপতি সাগর,সেক্রেটারী আহাদুল ইসলাম, রেড জুলাইয়ের সভাপতি সাদ রহমান, সাধারণ সম্পাদক সজিব হোসাইন,রাষ্ট্র সংলাপ ফোরাম (SDF) এর সদস্য সচিব আনম আয়াশ,কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান মেহেদী,জুলাই সংগঠক সাদিক আল আরমান,PUNAB এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসিফ মোহাম্মদ বিন আলম,ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম,প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদ সমন্বয়কারী মোঃ ইফতেখার মাহমুদ, বাপ্পি সরকার, আমজাদ হোসেন, চেন বানু, মাহাদি কাদের মাজহার,জুলাই রাজবন্দি অ্যলায়েন্সের দপ্তর সম্পাদক মাহাদি হাসান,সাংগঠনিক সম্পাদক কাদের মাজহার,স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (SDF) এর আহ্বায়ক তৌহিদুল ইসলাম, মুখপাত্র খান আহাদ।

মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার এবং ছাত্রপক্ষের সহ-সভাপতি আকিব হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup