মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ এএম
বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো
expand
বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো

সদ্য অনুষ্ঠিত হওয়া ঢাকা-১৩ আসনের ফলাফল কারচুপি প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ সকালে এ তথ্য জানানো হয়।

এর আগে ঢাকা-১৩ আসনে ভোট গণনার সময় ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে দাবি করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন।

ওই সময় মামুনুল হক বলেছিলেন, ‘এবার সহিংসতামুক্ত নির্বাচন হয়েছে। মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ ছিল। ভোটগ্রহণের সময়টা মোটামুটি শান্তিপ্রিয় ছিল।

কিন্তু, গণনার সময় যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটাকে কোনোভাবেই রোধ করা যায়নি। সেটা খুব পরিকল্পিতভাবেই করা হয়েছে। বিষয়টি আমাদের কাছে স্পষ্ট।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank