বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী পোস্টার সরাতে সিইসির কড়া হুঁশিয়ারি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন
expand
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন

পোস্টার নিষিদ্ধ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিজ উদ্যোগে দলগুলোকে এখনই পোস্টার সরাতে হবে। অন্যথায় সহ্য করবো না। অন্ধভাবে এসবের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকের সূচনা বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

আচরণবিধির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখনই পোস্টারে ছেয়ে গেছ ঢাকা শহর। অথচ আমরা এটা নিষিদ্ধ করেছি। এগুলো সরাতে হবে। যারা লাগিয়েছেন, নিজে থেকে সরিয়ে ফেলবেন।

এটাই হবে ভদ্র আচরণ। আর যেন কেউ না লাগান। যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে সে দলের নিয়ত সাফ না। আমরা এটা সহ্য করবো না। বিধি ভাঙলে আমরা অন্ধভাবে ঝাঁপিয়ে পড়বো।

সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার জন্য আমাদের দলগুলোর সঙ্গে সংলাপ একটু দেরি হলো। নির্বাচনে খেলবেন আপনারা।

আমরা রেফারির ভূমিকায় নিরপেক্ষ থাকতে চাই। সহযোগিতা ছাড়া খেলাটা পরিচালনা করা মুশকিল। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়েই আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল নির্বাচন দিতে চাই। সহযোগিতা না পেলে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই আপনাদের সঙ্গে পেতে চাই।

সিইসি আরও বলেন, আপনারা কিছু মনে করবেন না। নিবন্ধিত ৫৪টি দলই আমাদের কাছে সমান। যারা আমাদের নিবন্ধন পেয়েছেন, তারাই সবাই সমান। আপনারা মতামত দেবেন। ভোটের আগে, সময় ও ভোটের পরে সহায়তা করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup