শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ধর্ম উপদেষ্টার বৈঠক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে পাকিস্তানের ইসলামাবাদে পিএম হাউজে উভয়ের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
expand
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে পাকিস্তানের ইসলামাবাদে পিএম হাউজে উভয়ের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে যুক্ত এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী হবে। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দারিদ্র্য বিমোচনে তার অবদানকে উল্লেখযোগ্য বলে অভিহিত করেন।

এ সময় ধর্ম উপদেষ্টা ড. ইউনূসের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি শাহবাজ শরিফের হাতে তুলে দেন। চিঠিতে পাকিস্তানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয় এবং প্রয়োজনে বাংলাদেশ থেকে সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।

আলোচনায় ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পুনঃচালু, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা ও ধর্মতত্ত্ব বিষয়ে শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি প্রদানের বিষয়েও আলোচনা হয়। এরই মধ্যে পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তি অনুমোদন করেছে।

বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফসহ উভয় দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন