শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৫৮৬

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
expand
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৫৮৬

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন।

এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪৫ জনে।

মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগের বাসিন্দা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সর্বাধিক ১৪৪ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ১০৩ জন। এ ছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন, চট্টগ্রামে ৫৮ জন, ঢাকার অন্যান্য এলাকায় ১০৪ জন, ময়মনসিংহে ১২ জন, রাজশাহীতে ৪৪ জন, রংপুরে ১০ জন এবং সিলেটে দুইজন ভর্তি হয়েছেন।

এ সময়ে হাসপাতালে ভর্তি মোট রোগী সংখ্যা ৬০৯ জনে দাঁড়ায়। চলতি বছর এ পর্যন্ত ৩৬ হাজার ৬৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩৪ হাজার ৭৪৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ২ শতাংশ নারী।

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছিল ২০২৩ সালে, মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর আগে ২০১৯ সালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। পরবর্তী বছরগুলোতে ভর্তি সংখ্যা ছিল— ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন এবং ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন