শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদে আছেন নেপালে আটকেপড়া বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
expand
নিরাপদে আছেন নেপালে আটকেপড়া বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, নেপালে আটক থাকা জাতীয় দলের ফুটবলার এবং অন্যান্য সদস্য সকলেই নিরাপদে আছেন। পরিস্থিতি শান্ত হলেই তারা দেশে ফিরে আসতে পারবেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট স্বাভাবিক হলে প্রত্যেকে ফেরত আসতে পারবেন। ভারতের মাধ্যমে আনা সম্ভব নয়, কারণ তাদের কারও ভারতীয় ভিসা নেই।

উপদেষ্টা আরও জানিয়েছেন, বিক্ষোভকারীরা হোটেলে ঢুকলেও ফুটবল দলকে সম্মানের সঙ্গে সরিয়ে দিয়েছে এবং তাদের প্রতি কোনো খারাপ অনুভূতি নেই। বাংলাদেশ দূতাবাসও সবসময় যোগাযোগ রাখছে।

তিনি জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি সেনা পাঠানো বিষয়ে জাতিসংঘের সম্মতি লাগবে। বাংলাদেশ শান্তিরক্ষায় অংশ নিতে আগ্রহী।

একই সঙ্গে যৌথ নদী কমিশনের বৈঠক নিয়ে তৌহিদ হোসেন বলেন, বর্তমানে কোনো হালনাগাদ তথ্য নেই; তথ্য পাওয়া মাত্র সাংবাদিকদের জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন