শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল প্যানেলকে শুভকামনা জানানো সেই ওসি প্রত্যাহার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
expand
ছাত্রদল প্যানেলকে শুভকামনা জানানো সেই ওসি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ওসি মোজাফফর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলের জন্য শুভকামনা জানিয়ে সমালোচনার মুখে পড়েন।

তিনি সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে একটি ফটোকার্ড পোস্ট করেন, যেখানে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের নম্বর লিখে “মেধাবীদের জন্য শুভকামনা” ক্যাপশন দেন।

সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন দেওয়া আইনত নিষিদ্ধ। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি তীব্র সমালোচনার জন্ম দেয়।

উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি মোজাফফর পরবর্তীতে জানান, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এই ঘটনার পর মঙ্গলবার রাতে তাকে সদর মডেল থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন