সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন উদাহরণ হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
expand
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

তার মতে, এ নির্বাচন দেশের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন সরাসরি তুলনীয় না হলেও এটি অবশ্যই একটি মডেল হিসেবে বিবেচিত হবে।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের ক্ষেত্রেও কোনো প্রতিবন্ধকতা থাকবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
New Zealand VS Egypt
Scheduled
22 Jun, 07:00 AM
VS
World Cup