শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
expand
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৫৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের মোট ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএসের ৩৪তম, ৩৫তম ও ৩৬তম ব্যাচের কর্মকর্তা ছাড়াও বিভাগীয় কোটা থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে৷ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন