

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী মো. আলমগীর আলম (৫০) নিহত হয়েছেন। এ সময় তার দুই সহযোগী রিয়াজ ও আকিব গুলিবিদ্ধ হন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবট তল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম স্থানীয়ভাবে “ডাকাত আলম” নামে পরিচিত ছিলেন। তিনি রাউজান পৌরসভার চৌধুরী বাড়ির আব্দুর রহিম ওরফে সাত্তারের ছেলে। কোনো পদে না থাকলেও তিনি বিএনপি ও যুবদলের স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চারাবট তল-রশিদাপাড়া সংযোগ সড়ক দিয়ে ফেরার সময় ওৎপেতে থাকা দুর্বৃত্তরা আলমের পথরোধ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং তার সঙ্গে থাকা দুই সহযোগী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ছেলে আশফায়েত হোসেন জানান, “আমরা ফুফুর বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। ফেরার পথে বাবাকে গুলি করে হত্যা করা হয়।”
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, “ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত আলমের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন