শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৪০ পিএম
expand
ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত দুইটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদায়নের আদেশ জারি করা হয়।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এলএলএমকে ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএমকে উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে আরেক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেনকে ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) হিসেবে পদায়ন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন