শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার যেসব এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

সিলেটের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা নগর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, করেরপাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালীবাড়ী রোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, দর্জিপাড়া, কুরবানটিলা, জাহাঙ্গীরনগর, ইসলামপুর, কুমারগাঁও, তেমুখী, শেখপাড়া, সোনাতলা, লামারগাঁও, টিলাগাঁও, বড়গুল, হায়দরপুর, শাহপুর, টুকেরগাঁও, লালারগাঁও, ফতেহপুর, কান্দিগাঁও, টুকেরবাজার, গৌরীপুর, লামাকাজী, মাছবাজার, কেশবপুর, নতুনবাজার, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, লেকসিটি, সুরমা আবাসিক এলাকা, তপোবন আবাসিক এলাকা, আখালিয়া, উত্তর বাগবাড়ী, পশ্চিম কাজলশাহ, নরসিংটিলাসহ আশপাশের আরও বিস্তীর্ণ এলাকায়।

এ ছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বিজিবি এলাকার বিদ্যুৎ সরবরাহও ওই সময় বন্ধ থাকবে।

আগেই বিদ্যুৎ আসতে পারে

বিউবো জানিয়েছে, রক্ষণাবেক্ষণকাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank